যদিও প্রথম শুরুটা ছিল অনেক অতীতের কিন্তু নতুন করে নতুন মানুষ নিয়ে নতুন গ্রুপ মেম্বার নিয়ে এই ফ্যামিলি অর্গানটির জন্ম ২০১০ সালের এপ্রিলে; তা হলেও অর্থনৈতিক হিসেবনিকেশ শুরু হয় জানুয়ারি ২০১০ থেকে। সে হিসেবে 'একবছর' ধরে আজ ২১ জানুয়ারি প্রথম সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হলো। এ সভায় স্বল্পতম সময়ে বেশ বড় ধরনের অ্যাচিভমেন্ট থাকায় উপস্থি সদস্যরা ছিলেন যারপরনাই প্রাণবন্ত, আশাবাদী এবং স্বপ্নবিভোর। প্রথম এজিএম'র আরেকটি সাফল্য হচ্ছে সংগঠনের দু'জন সদস্য ছাড়া বাকীরা এতে অংশ নিতে সমর্থ হন; যদিও সবাই 'মহব্যস্ত' গোছের ভদ্রলোক। অংশ নেন তাদের স্ত্রী-সন্তান-স্বজনেরাও। সবমিলে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে টিম ভিশনের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো।
সভার শুরুতে ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি পরিবেশন করা হলেও আধুনিকায়ন করা হয়েছে লাঞ্চপর্বটি; একটি চাইনিজ রেস্টুরেন্টে। প্রিন্স গ্রান্ড হোটেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন